দোকান ভাড়া নিয়ে ব্যবসায় সফল হওয়ার ৬টি গোপন উপায়
অনেক স্বপ্ন বুকে নিয়ে, অনেক কষ্টের টাকা খরচ করে একজন দোকানদার দোকান ভাড়া নিয়ে কিংবা দোকান ক্রয় করে নিজের পছন্দের কোন ব্যবসা শুরু করেন। নতুন অবস্থায় কিছুটা কম লাভ হলেও পরবর্তীতে ধারাবাহিকভাবে লভ্যাংশ বৃদ্ধি পাবে এই আশা নিয়েই একজন দোকানদার প্রতিটি দিন অতিবাহিত করতে থাকেন। কিন্তু মাস যেতে না যেতেই তার কপালে চিন্তার ভাজ পরে। যতটুক আশানরুপ বিক্রি মাসে প্রত্যাশা করেছিলেন তার ৫০% লাভও হয়নি বরং এখন দোকান মালিককে ভাড়া দিতে গিয়েও হিমশিম খাচ্ছে। শেষমেশ লোকসানের মুখে দোকান ছেড়ে দেওয়া ছাড়া আর কোন কিছুই যেন করার থাকেনা।
তবে দোকান ভাড়া নেওয়ার পূর্বে এবং নেওয়ার পর কিছু সতর্কতা এবং উদ্যোগ নিতে পারলে লোকসান নয় বরং লাভের মুখ দেখাই সম্ভব।

দোকান ভাড়া বা দোকান ক্রয় করার পূর্বে সতর্কতাঃ
- দোকানের লোকেশন ঃ কোন দোকান ভাড়া নেওয়ার পূর্বে সেই এলাকা বা দোকানের লোকেশনের ব্যাপারে বিস্তর ধারনা থাকা প্রয়োজন। কারন দোকানের এলাকার উপর আপনার ব্যবসার সফলতার অনেকাংশই নির্ভর করে। এক্ষেত্রে ওই এলাকায় কত মানুষ বসবাস করে, তাদের পেশা কি, আয় কেমন, চাকুরীজীবী বেশি নাকি ব্যবসায়ী বেশি ইত্যাদি সবকিছু বিবেচনায় আনা জরুরী। পছন্দের লোকেশনে দোকান ভাড়া খুঁজে পেতে আমাদের ৩ লাখ সদস্যর ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/3567069160021860
- দোকানের পজিশনঃ ধরে নিলাম আপনি যে এলাকা বা লোকেশনে দোকান নিয়েছেন সেটা বেশ জনবহুল একটি জায়গা। কিন্তু আপনার দোকানটি এমন এক পজিশনে পরে গেছে যেটা সচারচর রাস্তা দিয়ে যাতায়াত করা পথচারীদের চোখে পরেনা। এমন কোন দোকান হলে সেই দোকান নিয়ে ব্যবসা করাটা বোকামি। তাই দোকানের পজিশন এমন হওয়া উচিৎ যেটা যেকোন জায়গা থেকে সহজেই দৃশ্যমান এবং ক্রেতারা সেই জায়গায় তাদের বেক্তিগত যানবাহন যেমন প্রাইভেট কার, বাইক অথবা রিক্সা থামিয়ে মালামাল খুব সহজেই ক্রয় করতে পারেন।
- পণ্য নির্বাচন ঃ দোকানের লোকেশন এবং পজিশন জতই ভালো হোক, আপনি যদি সঠিক জায়গার মানুষের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন না করতে পারেন তবে আপনার পরিশ্রম ও অর্থ বিফলে যাবে। অনেকেই পূর্বে কোন একটা নির্দিষ্ট ব্যবসায় অভিজ্ঞতা থাকার কারনে সেই এলাকার ক্রেতার চাহিদা বিবেচনা না করেই নিজের পছন্দের ব্যবসা দিয়ে বসে। এতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সেই পণ্যের তেমন চাহিদা না থাকায় ব্যবসায় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও লাভ করতে পারেন না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ কোন নির্দিষ্ট এলাকায় কোন নির্দিষ্ট পণ্যের চাহিদা রয়েছে কিনা তা যাচাই – বাছাই না করেই আশে পাশের ব্যবসায়ীরা কি পণ্য নিয়ে ব্যবসা করছে সেটা নিয়ে নিজের ব্যবসা শুরু করে। এতে শেষমেশ প্রতিযোগিতায় টিকতে না পেরে কয়েক মাস পরেই দোকান নিয়ে ব্যবসা করার ইচ্ছা চলে যায়। মনে রাখবেন আপনি তখনই এই ধরনেই প্রতিযোগিতায় নামবেন যখন আপনি মনে করবেন প্রতিযোগীরা যে সেবা দিচ্ছে তাদের থেকে আপনি ভালো সেবা দিতে পারবেন, তাদের থেকে আপনি তুলনামুলক কম দামে পণ্য বিক্রি করতে পারবেন।
দোকান নিয়ে ব্যবসা শুরু করার পর সতর্কতাঃ
- ব্যবসার প্রচারঃ অনেকেই মনে করে থাকেন, দোকান খুলে বসে থাকলেই ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে এভাবেই দোকান দেখেই চলে আসবে। কিন্তু ভুলে গেলে চলবে না, প্রতিযোগিতার এই কঠিন সময়ে আপনি ছাড়াও আরও অনেকেই ওই এলাকায় অনেক আগে থেকেই দোকান করছেন যারা ক্রেতাদের সাথে একটা ভালো সম্পর্ক প্রতিস্থাপন করে ফেলেছেন। সেক্ষেত্রে ব্যবসার প্রচারের জন্য দোকানে দোয়ার অনুষ্ঠান করে সেই এলাকার মানুষদের দোকানে আসার আমন্ত্রন জানানো, তাদের সাথে পরচয় হয়ে ভালো সম্পর্ক পরিস্থাপন করাটা জরুরী। পাশপাশি প্রচারের জন্য অত্র এলাকায় লিফলেট বিতরণ এবং অনলাইনে লোকেশন টার্গেট করে বিজ্ঞাপন চালানো অতি জরুরী। এতে অল্প সময়ে বেশি বেশি মানুষকে আপনার দোকানের ব্যাপারে অবগত করা সম্ভব। আপনি আপনার দোকান ব্যবসার প্রচারের জন্য আমাদের ভাড়া দিব নিব পেইজে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করেও আলোচনা করতে পারেন। আপনাকে এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। ফেসবুক পেইজ লিঙ্ক ঃ https://www.facebook.com/varadibonibo/ মোবাইল নাম্বার ঃ 01977280595 (WhatsApp)
- ক্রেতার সাথে ভালো ব্যবহার করাঃ আপনার দোকানের ১ টি ক্রেতাই আপনার জন্য বিনা খরচে ব্যবসার প্রচার করে দিতে সক্ষম। এটা তখনই সম্ভব, যখন আপনি সেই ক্রেতার সাথে ভালো ব্যবহার করে তাকে খুশি করতে পারবেন। এখানে ভালো ব্যবহার বলতে ঃ
উদাহরণ ১ ঃ একজন ক্রেতা যখন আপনার দোকানে আসবে সে বিভিন্ন পণ্য দেখতে চাইতে পারে এবং দাম জিজ্ঞাসা করতে পারে। শেষে কোন কিছু না নিয়েই চলে যেতে পারে। এখানে আপনি যদি রাগান্বিত না হয়ে, হাসি মাখা মুখে উনাকে বলেন যে, দুঃখিত আপনি যেমন খুঁজছিলেন সেটা আমাদের কাছে না থাকায় পণ্যটি দেওয়া সম্ভব হল না। আমরা অতি দ্রুত সেই পণ্যটা আমাদের দোকানে এনে রাখব। পরবর্তীতে কোন কিছু প্রয়োজন হলে অবশ্যই আসবেন।
উদাহরণ ২ ঃ আপনার দোকানে অনেক ক্রেতা একসাথে সমাগম করেছে। এর মাঝে একজন ভদ্রলোক এসে আপনাকে তাড়া দিচ্ছে যেন আপনি বাকিদের আগে তাকে পণ্যটি দিয়ে বিদায় করেন। কিন্তু আপনি যদি ওই ভদ্রলোককে আগে পণ্যটি দেন তবে যারা আগে আসছেন তারা বিষয়টি ভালোভাবে নিবে না এবং আপনার দোকানে আর নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে; দয়া করে একটু বসুন বা দাঁড়ান। আমি দ্রুত উনাদের পণ্যগুলো দিয়েই আপনার চাওয়া পণ্যটি দিচ্ছি। এভাবে যদি আপনি বলেন তবে সে অবশ্যই বুঝবে। এতে আগে আসা ক্রেতা এবং পরে আসা ক্রেতা ২ জনই আপনার প্রতি তাদের সম্মান ও ভালোবাসা বাড়বে।
- ক্রেতার চাহিদার পণ্যগুলো দোকানে রাখাঃ আপনার সবসময় লক্ষ্য থাকা উচিৎ যেন কোন ক্রেতাকে এটা নেই সেটা নেই বলে ফিরিয়ে দিতে না হয় । এভাবে নেই নেই বলে ফিরিয়ে দিলে দোকানের সুনাম নষ্ট হয়। তখন সেই ক্রেতা তার পরিবার এবং আত্মীয় সজনকেও জানিয়ে দেয় অমুক দোকানে তারা যেন না যায়, কারন সেখানে গেলে কোন কিছু পাওয়া যায়না। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি পণ্য আপনার দোকানে থাকা বাধ্যতামূলক যদি আপনি দোকান ব্যবসা করে সফল হতে চান। যদি ক্রেতার চাওয়া পণ্যটি দোকানে না থাকে তবে করনীয় কি?
উদাহারন ১ ঃ আপনি নতুন দোকান দিয়েছেন। একজন ক্রেতা এসে এমন একটা পণ্য চাইলো যেটা আপনার কাছে নেই। এক্ষেত্রে আপনি ২টি কাজ করতে পারেন। প্রথমটি হচ্ছে, সেই ক্রেতার বাসা যদি আপনার দোকানের কাছেই হয় এবং পণ্যটি যদি তার তাৎক্ষণিকভাবে প্রয়োজন না হয় তবে আপনি উনাকে রিকোয়েস্ট করতে পারেন যে বিকেলের মাঝে দোকানে পণ্যটি আনিয়ে রাখবেন অথবা পণ্যটি তার বাসায় আপনি দিয়ে আসবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে; ক্রেতাকে দোকানে এসে একটু বসতে বলুন এবং দোকানে আপনার সাথে কোন সহকর্মী থাকলে তাকে দিয়ে অন্য কোথাও থেকে পণ্যটি এনে ক্রেতার কাছে দিন। এতে ক্রেতা আপনার প্রতি খুশি হবেন এবং আপনার প্রতি তারা ভালোবাসা ও বিশ্বাস প্রতিস্থাপন হবে।
উপরের বিষয়গুলো মেনে চললে আপনি দোকান নিয়ে ব্যবসা করে খুব সহজেই সফল হতে পারেন। তবে এগুলো ছাড়াও এমন অনেক প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হবে যেগুলোর জন্য আপনি আপনার অভিজ্ঞতা ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারেন। আর এভাবেই সব প্রতিকুলতা কাটিয়ে একসময় আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে সফল হবেন সেই প্রত্যাশাই আমরা করি সবসময়।


Leave a Reply